সারমিন খানম
কোলে নবজাতক নিয়ে পায়ের অ্যাংলেটে করে ইয়াবা পাচার, গ্রেপ্তার দম্পতি
কোলে ৪৫ দিনের নবজাতককে নিয়ে বাসে যাতায়াতের সময় পায়ের অ্যাংলেটের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে বগুড়ায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁদের কাছ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।